Header Ads Widget

সূরা বুরুজ | বাংলা ইসলাম শিক্ষা, বাংলা অর্থসহ |

 



একজন মুসলিম হিসেবে আমাদের ধর্ম বিষয়ে জ্ঞান থাকা ফরজ। এটা আল্লাহ তাআলা পরশ করে দিয়েছে।

তাই আমরা আজকে জানবো সূরা বুরুজের অর্থ সহকারে আরবি অনুবাদ।


য়াময় পরম দয়ালু আল্লাহর নামে
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

১| শপথ বুরূজ বিশিষ্ট আকাশের,
وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِۙ

২| এবং প্রতিশ্রুতি দিবসের,
وَالْيَوْمِ الْمَوْعُوْدِۙ

৩| শপথ দ্রষ্টা ও দৃষ্টের-
وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍؕ

৪| ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা-
قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ

৫| ইন্ধন পূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি,
النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ

৬| যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল;
اِذْ هُمْ عَلَيْهَا قُعُوْدٌ ۙ

৭| এবং উহারা মু'মিনদের সঙ্গে যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল।
وَّهُمْ عَلٰى مَا يَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِيْنَ شُهُوْدٌ ؕ

৮| উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহ্ে-
وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ يُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ

৯| আকাশমন্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার; আর আল্লাহ্ সর্ববিষয়ে দ্রষ্টা।
الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ ؕ

১০| যাহারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।
اِنَّ الَّذِيْنَ فَتَـنُوا الْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِؕ

১১| অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহাসাফল্য।
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕؔ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِيْرُؕ

১২| তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন।
اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ؕ

১৩| তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُ‌ ۚ

১৪| এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ

১৫| আরশের অধিকারী ও সম্মানিত।
ذُو الْعَرْشِ الْمَجِيْدُ ۙ

১৬| তিনি যাহা ইচ্ছা তাহাই করেন।
فَعَّالٌ لِّمَا يُرِيْدُ ؕ

১৭| তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত-
هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْجُـنُوْدِۙ

১৮| ফিরআওন ও সামূদের?
فِرْعَوْنَ وَثَمُوْدَؕ

১৯| তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত;
بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ تَكْذِيْبٍۙ

২০| এবং আল্লাহ্ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।
وَّاللّٰهُ مِنْ وَّرَآٮِٕهِمْ مُّحِيْطٌ ۚ

২১| বস্তুত ইহা সম্মানিত কুরআন,
بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌ ۙ

২২| সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
فِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ


এই সূরাটি অর্থ সহকারে জেনে যদি আপনি এমন করেন ইনশাল্লাহ আমাদের উপকার হবে
                                



    { ধন্যবাদ }




বাংলা হাদীস, । মুহাম্মদ (সাঃ) হতে বর্ণিত । Bangla Hadis Bukhari Sharif |


অনুবাদ: হযরত উবাই ইবনেসামেত (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একদা তার সাহাবীদের একটি দল রাসুলুল্লাহ সম্মেলনকে ঘিরে বসে ছিলেন। এমন সময় তিনি তাদেরকে বললেন, তোমরা এমর্মে আমার হাতে বায়াত গ্রহণ করো, তোমরা কোন কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, যেনা ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের কে হত্যা করবে না এবং জেনেশুনে তোমরা কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না এবং সৎকাজে অবাধ্য হবে না। more





 

Post a Comment

0 Comments