ঘুমানোর আগে মোবাইল ফোন কতটুকু দূ্রত্বে রাখা প্রয়োজন ? দিনে কত ঘন্টা মোবাইল চালানো উচিত ?
আপনার ফোন মাথার কাছে রেখে ঘুমালে কি ক্ষতি হয়। ঘুমানোর আগে মোবাইল ফোন কতটুকু দূরত্ব রেখে ঘুমানো উচিত ? আবার অনেকে আছে ঘুমানোর আগে বালিশের নীচে চাপা দিয়ে ঘুমিয়ে যায়। এটা অত্যন্ত ক্ষতিকর । মোবাইল-ট্যাবলেট এর সামনে শিশুদের কতটা সময় কাটানো উচিত সেটা নিজেই ঠিক করুন । আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ঃ
২ • ফোনের অত্যাধিক ব্যবহার আপনার নেশা ধরিয়ে দিতে পারে। যে কারণে ঘুমনোর সময় অনেকটা কমে যায় আপনার। এছাড়া, ঘর অন্ধকার করে শুয়ে পড়ার পর যদি ক্রমাগত ফোনের লাইট চোখে পড়তে থাকে, তাহলেও চোখের চরম ক্ষতি হয়। সেই কারণে শুয়ে পড়ার পর ফোন ব্যবহার না করাই ভাল।
৩ • অনেকেই মোবাইল ফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, যা মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর। আবার দেখা যায়, মোবাইল ফোনের সঙ্গে হেডফোন লাগিয়ে তা কানে দিয়ে ঘুমানোর আগে গান চালান অনেকেই। এটি আরও মারাত্মক ক্ষতিকর।
৪ • রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনের আলো মানুষের চোখের রেটিনার (Retina) পক্ষে ক্ষতিকারক। এ আলোই আমাদের মস্তিষ্ককে জানান দেয় ফোন অথবা ম্যাসেজ আসার প্রাথমিক খবর। এই আলো তন্দ্রার জন্য প্রয়োজনীয় হরমোনকে নিঃসরণ হতে বাধা দেয়।
মোবাইল ফোন আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা টের পায় না ।কারণ আমরা যখন মোবাইল ব্যবহার করি, তখন আমাদের একটাই চিন্তা ধারণা থাকে যে, আমরা কিভাবে আমার কাজটা সম্পন্ন করব।
কিন্তু একবার কেউ কি ভেবে দেখেছেন? এই মোবাইল ফোনের কারণে মানুষের চোখের সমস্যা, মাথায় সমস্যা, এমনকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেটা একমাত্র কারণ হচ্ছে মোবাইল ফোন। এইজন্য আমাদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নিজে সতর্ক হোন অপরজনকে সতর্ক বার্তা পৌঁছে দিন।
বিজ্ঞান ও প্রযুক্তি,

0 Comments