Header Ads Widget

বাংলা হাদীস, । মুহাম্মদ (সাঃ) হতে বর্ণিত । Bangla Hadis Bukhari Sharif |

 



            বাংলা হাদীস, । মুহাম্মদ (সাঃ) হতে বর্ণিত । Bangla Hadis Bukhari Sharif |


মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যদি একটি বাক্য জানো তাহলে পৌঁছে দাও ।

তাই, আপনি নিজে পড়ুন এবং অন্যদেরকে পড়ার জন্য উৎসাহিত করুন । তাই আমরা প্রতিদিন একটি করে হাদিস শিখার জন্য উৎসাহিত করছি |



অনুবাদ: হযরত উবাই ইবনে সামেত (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একদা তার সাহাবীদের একটি দল রাসুলুল্লাহ সম্মেলনকে ঘিরে বসে ছিলেন। এমন সময় তিনি তাদেরকে বললেন, তোমরা এমর্মে আমার হাতে বায়াত গ্রহণ করো, তোমরা কোন কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, যেনা ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের কে হত্যা করবে না এবং জেনেশুনে তোমরা কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না এবং সৎকাজে অবাধ্য হবে না।


(অতঃপর জেনে রাখ!) তোমাদের মধ্য হতে যে ব্যক্তি এ অঙ্গীকার পূর্ণ করবে, তার প্রতিদান আল্লাহর উপর ন্যস্ত। আর যে ব্যক্তি এগুলোর কোনো একটিতে লিপ্ত হয় এবং দুনিয়াতে তার শাস্তি পায়, তার জন্য তা কাফফারা হয়ে যাবে।


আর যে ব্যক্তি এগুলোর কোনো একটিতে লিপ্ত হয়, অতঃপর আল্লাহ তা গোপন করে রেখেছেন, তাহলে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন আর ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন। (হযরত ওবাদা (রা) বলেন) তখন আমরা ওই শর্তে মহানবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর নিকট বাইয়াত গ্রহণ করলাম।

(বুখারী ও মুসলিম)






অনুবাদ: প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, (একবার) রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ঈদ-উল-আযহা অথবা ঈদুল ফিতরের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হন। তিনি মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন।


তখন মহিলাদের কে লক্ষ্য করে বললেন, হে নারী সমাজ! তোমরা বেশি বেশি দান-সাদকা করো। কেননা আমাকে তোমাদের ব্যাপারে দেখানো হয়েছে যে, তোমাদের অধিকাংশ জাহান্নামী। তারা ,(মহিলারা) বলল, হে আল্লাহর রাসূল! কোন অপরাধে? তিনি বললেন, তোমরা অধিকমাত্রায় অভিসম্পাত করে থাকো এবং স্বামীদের প্রতিঃ ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো।




জ্ঞান ও দ্বীনের ক্ষেত্রে অপূর্ণ থাকা সত্ত্বেও একজন সুচতুর জ্ঞানী পুরুষের জ্ঞান হরণ করে নিতে তোমাদের চেয়ে আর কাউকে আমি দেখিনি। তারা বললেন, হে আল্লাহর রাসূল! দিন ও জ্ঞানের ব্যাপারে আমাদের অপূর্ণতা কিরূপ? তিনি বললেন, নারীর সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্যের ঊর্ধ্বে নয়? তারা বলল, হ্যাঁ।ওয়া সাল্লাম বললেন এটাই জ্ঞানের অপূর্ণতা। পুনরায় তিনি বললেন, এমন নয় কি, নারী যখন ঋতুমতী হয়, তখন তারা নামাজ পড়ে না'এবং রোজাও রাখেনা।

তারা বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বললেন, এটাই তাদের দিনের অপূর্ণতা। ( বুখারী ও মুসলিম )










Post a Comment

0 Comments