বাংলা হাদিস, | মুহাম্মদ (সাঃ) হতে বর্ণিত ৭ম পর্ব | Bangla Bukhari Sharif | Bangla Hadis
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ | প্রিয় দ্বীনের পথের যাত্রী, ভাই ওবোনেরা | মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে পেরন করেছেন |
এবং তারি বাণী পেয়ে জীবনকে ধন্য মনে করি | তো-- চলুন, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা করি.................
অনুবাদ: হযরত আমর ইবনুল আস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি (ইসলাম গ্রহণের উদ্দেশ্যে) মহানবী (স)-এর নিকট আসলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল (স)! আমার দিকে আপনার ডান হাত প্রসারিত করুন।যেন আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারি।
অতঃপর মহানবী (স) তার ডান হাত প্রসারিত করলেন। কিন্তু আমি আমার হাত গুটিয়ে ফেললাম। তিনি বললেন, হে আমার! কি হল তোমার? আমি বললাম, আমি একটি শর্ত করতে চাই। মহানবী (স) বললেন, কি শর্ত করতে চাও? আমি বললাম, আমাকে যেন ক্ষমা করে দেয়া হয়। তখন তিনি বললেন, হে আমার! তুমি কি জান না যে, 'ইসলাম' তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয় এবং হিজরতও তার পূর্বেকৃত সকল গুনা ধ্বংস করে দেয়া? এমনিভাবে হজ্জও তার পূর্বেকৃত সকল গুনা ধ্বংস করে দেয়। (মুসলিম)
গ্রন্থকার বলেন এ স্থানে হযরত আবু হুরায়রা (রা) হতে দুইটি হাদিস বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা (রা) বলেন, সে হাদিস দুটির একটি সূচনা হলো ----------
আর দ্বিতীয় টি এর সূচনা হলো-------যা(এ গ্রন্থের) রিয়া ও কিবরিয়ার অধ্যায় আমি অচিরেই উল্লেখ করব ইনশাল্লাহ।


0 Comments