বাংলা হাদিস, | মুহাম্মদ (সাঃ) হতে বর্ণিত ৫ম পর্ব | Bangla Bukhari Sharif | Bangla Hadis
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ | প্রিয় দ্বীনের পথের যাত্রী, ভাই ওবোনেরা | মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে পেরন করেছেন |
এবং তারি বাণী পেয়ে জীবনকে ধন্য মনে করি | তো-- চলুন, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা করি.................
অনুবাদ: হযরত আবু হুরায়রা ( রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, (কারণ) সে যুগকে গালি দেয়, অথচ আমিই মুখ (সৃষ্টি করে তাকে পরিবর্তন করে থাকি) । আমার হাতেই সবকিছু চাবিকাঠি, আমিরাত এবং দিনকে আবর্তিত করি।
(বুখারী ও মুসলিম)
অনুবাদ: হযরত আবু মুসা আশআরী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন,কষ্টদায়ক কথাবার্তা শোনার পর সে ব্যাপারে ধৈর্য ধারণকারী আল্লাহর অপেক্ষা আর কেউ নেই। মানুষ তার প্রতি সন্তান আরোপণ করে। অথচ তিনি (এ কথা শোনার পর ধৈর্য ধারণ করেন) তাদেরকে ক্ষমা করে দেন এবং রিযিক প্রদান করেন।
(বুখারী ও মুসলিম)
হাদিস শরীফ,
বাংলা বুখারী হাদীস, বাংলা বুখারী শরীফ, মুহাম্মদ (সাঃ) হতে বর্ণিত ৩য় পর্ব,
Bangla Hadis Bukhari Sharif, Hadis, বাংলা হাদিস,
অনুবাদ: হযরত মুয়াজ ইবনে জাবাল (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি মহানবী (স)-এর পেছনে গাধার উপর আরোহন করলাম। আমার ও তার মাঝে হাওড়া কাঠ ব্যতীত অন্য কোন ব্যবধান ছিল না।
তিনি আমাকে সম্বোধন করে বললেন, হে মুয়ায! তোমার কি জানা আছে, বান্দাদের উপর আল্লাহর কি অধিকার রয়েছে, আর আল্লাহর নিকট হইবা (তার) বান্দাদের কি অধিকার রয়েছে? আমি বললাম, আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলের এব্যাপারে অধিক ভালো জানেন। তিনি বলেন, বান্দার উপর আল্লাহর অধিকার হলো,তারা শুধু আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে কাউকে শরিক করবে না।
আর আল্লাহ তাআলার উপর বান্দার অধিকার হলো, যে ব্যক্তি আল্লাহ তা'আলার সাথে কাউকে শরিক করে না, আল্লাহ তাআলা তাঁকে যেন কোন প্রকার শাস্তি না দেন।(মুয়ায রা. বলেন) আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি কি লোকদেরকে এ সংবাদ পৌঁছে দেব না? ( অর্থাৎ আমি কি জনসাধারণকে এটা জানিয়ে দেব?) রাসূলুল্লাহ (স) বললেন না, এ সুসংবাদ দিওনা; (কারণ তাহলে) নোকিয়া রাঃ এর ওপর নির্ভর করে বসে থাকবে।
( বুখারী ও মুসলিম )
-----------------------------------


0 Comments